BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলায় বুধবার (১৮ মার্চ) ভোরে তরমুজ বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. ইউসুফ আলী শেখ (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি চন্ডিপুর গ্রামে রুবেল মিয়ার বাড়ির সামনে ঘটেছে।

নিহত ইউসুফ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার বাসিন্দা এবং জবেদ আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ভোরে ইউসুফ আলী শেখ ফরিদপুর থেকে খানখানাপুরের উদ্দেশ্যে তরমুজ বোঝাই পিকআপ ভ্যান নিয়ে রওনা দেন। চন্ডিপুর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারান। পিকআপটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায় এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইউসুফ আলী শেখের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিটিসি নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে। পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

নিহত ইউসুফ আলী শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে