BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরাসি আল্পসে তুষারধসে ২ স্কিয়ারের মৃত্যু

ফরাসি আল্পসে তুষারধসে ২ স্কিয়ারের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি আল্পস পর্বতমালায় ফের প্রাণঘাতী হয়ে উঠেছে তুষারধস। গত সোমবার পৃথক দুটি স্থানে ঘটে যাওয়া তুষারধসে দুজন স্কিয়ারের মৃত্যু হয়েছে। এর আগের সপ্তাহান্তেও অফ-পিস্ট স্কি ট্যুরিংয়ের সময় তুষারধসে আরো দুজন নিহত হয় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী গ্রেনোবলের কাছের সাঁ-আগ্নেস এলাকায় তুষারধসে ৩৮ বছর বয়সী এক স্কিয়ারের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা অপর স্কিয়ারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, মনজেনেভর গ্রামের নিকটবর্তী একটি অফ-পিস্ট এলাকায় স্কি করার সময় বিশাল তুষারধসের কবলে পড়ে ত্রিশের কোঠায় এক ব্যক্তি প্রাণ হারান। এই ঘটনাতেও তার সঙ্গে থাকা আরেকজন নিরাপদে রয়েছেন।

এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) ফরাসি আল্পসের সর্বোচ্চ গ্রাম হিসেবে পরিচিত সাঁ-ভেরাঁর কাছে পৃথক এক তুষারধসে অফ-পিস্ট স্কি ট্যুরিংয়ে থাকা দুইজন নিহত হন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি ও অস্ট্রিয়ার আল্পস অঞ্চলে তুষারধসে অন্তত ২০ জন স্কিয়ারের মৃত্যু হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ