BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প

প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভাল অফিসে অদ্ভুত এক কথোপকথনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের প্রেস সেক্রেটারিকে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দিয়েছেন।

‘পিপল’ ম্যাগাজিনের ১ এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন তুলে বলেছেন, তিনি সম্প্রতি যে ‘বাজে প্রচারণার’ শিকার হচ্ছেন সেটির পেছনে তার ২৮ বছর বয়সী প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের কোনো হাত আছে কি না।

গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ৯৩ শতাংশ বাজে প্রচারণার মুখোমুখি হচ্ছি… (এর কারণ) হতে পারে ক্যারোলাইন ঠিকঠাক মতো কাজ করছে না, আমি জানি না।’

এরপর প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়া ক্যারোলাইন লেভিটের দিকে ঘুরে তাকান এবং তাকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি খুব বাজে কাজ করছ।’

তবে এর কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট ট্রাম্পের সুর নরম হতে দেখা যায়। তিনি হাসিমুখে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, ‘আমরা কি তাকে (কাজে) রাখতে পারি? আমার মনে হয় আমরা তাকে রেখে দিব।’

ইয়াহু নিউজের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের একজন প্রতিনিধি পরে জানিয়েছেন মন্তব্যগুলো নিছক মজা করেই করা হয়েছিল। তবে এই কথোপকথনটি উপস্থিত সবার মধ্যে বেশ বিস্ময়ের সৃষ্টি করেছে।

গণমাধ্যমে চলতে থাকা ব্যাপক সমালোচনার মধ্যেই ট্রাম্প দাবি করেন যে, তাকে নিয়ে করা অধিকাংশ সংবাদই নেতিবাচক এবং ‘ভুয়া’। পাশাপাশি তিনি তার নির্বাচনি জয়কে প্রমাণ হিসেবে তুলে ধরে বলেন যে, ভোটাররা এসব সংবাদ বিশ্বাস করেন না।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট প্রায়ই প্রেসিডেন্ট ট্রাম্পের আকস্মিক ও অপ্রস্তুত মন্তব্য বা রসিকতার কেন্দ্রবিন্দুতে থাকেন।

এর আগে গত অক্টোবরেও ট্রাম্প সাংবাদিকদের কাছে প্রশ্ন করেছিলেন, ‘ক্যারোলাইন কেমন (কাজ ) করছে? সে কি ভালো করছে? তাকে কি বদলে ফেলা উচিত?’

২০২৫ সালের ডিসেম্বরে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ক্যারোলাইন লেভিট জানান, তিনি ও তার ৬০ বছর বয়সী স্বামী নিকোলাস রিসিও তাদের দ্বিতীয় সন্তান (কন্যা শিশু) আশা করছেন।

প্রতিবেদন অনুযায়ী, মাতৃত্বকালীন ছুটি শুরু করতে মে মাসে ক্যারোলাইন লেভিট সাময়িকভাবে তার দায়িত্ব থেকে বিরতি নেবেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক