BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ, যেসব আলোচনা হলো

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ, যেসব আলোচনা হলো

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষামূলক ও চিকিৎসা বিনিময় জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষই দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠককালে পাকিস্তানের হাইকমিশনার বলেন, গত বছরের তুলনায় বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুই দেশের ব্যবসায়ী মহল নতুন বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইসঙ্গে পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে চিকিৎসাবিজ্ঞান, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বেশি।

ইমরান হায়দার বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য বিদেশি রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে পাকিস্তান চিকিৎসা প্রশিক্ষণ ও অঙ্গ প্রতিস্থাপন–সম্পর্কিত একাডেমিক সুযোগ প্রদানে প্রস্তুত রয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান। তিনি বলেন, সার্ক সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সফর, সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এবং হাইকমিশনার ইমরান হায়দারের দায়িত্বকালেই দুই দেশ নতুন বিনিয়োগ ক্ষেত্র ও যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) অনুসন্ধান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাতে পাকিস্তানের হাইকমিশনার জানান, ঢাকা-করাচি সরাসরি বিমান যোগাযোগ আগামী জানুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী