BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলাকারীরা গণমাধ্যম ও সরকারের প্রতিপক্ষ : তথ্য উপদেষ্টা

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলাকারীরা গণমাধ্যম ও সরকারের প্রতিপক্ষ : তথ্য উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা গণমাধ্যমের প্রতিপক্ষ হওয়ার পাশাপাশি সরকারেরও প্রতিপক্ষ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘মতপার্থক্য থাকলে আলাদা পত্রিকা গড়ে তোলা যায়, গণমাধ্যমে আগুন দিয়ে সমস্যা সমাধান হয় না। ভয় দেখানোর কাজ যারা করে, তারা আমাদের অভিন্ন প্রতিপক্ষ। একে অপরকে প্রতিপক্ষ ধরে রাখলে লড়াই সম্ভব নয়।’

হামলা ঠেকাতে সরকারের তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রোঅ্যাকটিভ হওয়া প্রয়োজন ছিল। গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও ক্ষতির মুখে পড়েছি, সেটা আমরা বুঝি।’

এ ছাড়া তিনি জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজ, চ্যানেল টোয়েন্টিফোর ও যমুনা টিভির ভূমিকা তুলে ধরেন। দেড় মাসের দায়িত্বকাল উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন অধ্যাদেশ জারি এবং তথ্য কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।

অনুষ্ঠানে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর অভিযোগ করেন, সরকারের কোনো অংশ প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটতে দিয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কামাল আহমেদ, সারা হোসেন, খায়রুল আনোয়ার, ফাহিম আহমেদ, মো. আল মামুন, তালাত মামুন, ইলিয়াস হোসেন ও মিল্টন আনোয়ার।

গত ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে লুটপাটের ঘটনাও ঘটে। ঘটনাস্থলে গিয়ে হেনস্তার শিকার হন নূরুল কবীর। এ হামলাকে গণমাধ্যমকর্মীরা ‘কালো দিন’ উল্লেখ করে দেশের বিভিন্ন মহল নিন্দা জানাচ্ছে। বিজেসির সম্মেলনেও ওই হামলার বিষয়টি আলোচনায় উঠে আসে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী