BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি

পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদরের হেলিপোর্ট বাজারে মেসার্স হুদা এন্ড সন্স ফিলিং ষ্টেশনে তেলের জন্য সকাল থেকেই মোটরসাইকেল চালকদের দীর্ঘ ভিড় জমে। বেলা ১১ টায় তেল দেওয়া শুরু হয়, বিকালে দীর্ঘ লাইন থাকতে পেট্রল নেই ঘোষণা দেওয়া হলে বিপাকে পড়েন চালকরা।শনিবার এমন বিপাকে পড়েন তারা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রল নাই ঘোষণা দিলেও শনিবার দিনগত রাতে চোরাই মার্কেটে উচ্চ মূল্যে পেট্রল বিক্রি করে পাম্প কর্তৃপক্ষ। মকসেদ নামের এক ভ্যান চালক বলেন, রাতে মোটরসাইকেলসহ একাধিক জারে পাম্প থেকে তেল নিতে দেখা গেছে ব্যক্তিদের। হুদা পাম্পের ম্যানেজার মাসুদ এর মুঠোফোন বন্ধ থাকলেও কর্মচারীরা বলছেন, রিজার্ভের কিছু পেট্রল ছিল রাতে পরিচিত ব্যক্তিদের দেওয়া হয়েছে।

মেসার্স হুদা ফিলিং ষ্টেশনের প্রোপাইটর নুর ইসলাম হুদা জানান, ৩ হাজার লিটার পেট্রলের মধ্যে সন্ধ্যা পর্যন্ত ২ হাজার ২০০ লিটার দেওয়া হয়। এডিএম স্যারের সাথে কথা বলে রবিবার সকালে অবশিষ্ট্য ৮০০ লিটার পেট্রল দেওয়ার কথা ছিল। কিন্তু ভির সামলানোর কথা চিন্তা করে সকালের আগেই ভোরে প্রশাসনের গাড়িসহ বিভিন্ন কার মাইক্রোবাসসহ মোটরসাইকেলে দিয়ে শেষ করা হয় বলেও জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসনের এডিএম এস এম ইমাম রাজী টুলু এর মুঠোফোনে কল করে কোন সাড়া পাওয়া যায়নি।

তবে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, রাতে তেল বিক্রিসহ সরাসরি গাড়ি ছাড়া জার বা কোন ড্রামে তেল দেওয়া নিষেধ রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে