BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনা–৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস

পাবনা–৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: পাবনা–৫ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিমুল বিশ্বাস বলেন, “নির্বাচনী আচরণবিধি মেনে সীমিত সংখ্যক ব্যক্তিকে সঙ্গে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচন কমিশনের সকল বিধি ও নির্দেশনা মেনে চলবো এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।”

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন সরকারি বিধিনিষেধ মেনে ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সংশোধিত সময়সীমা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান