BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনায় বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনায় বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক বিশাল শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পৌর স্বাধীনতা চত্বরে ‘মহাকালের মহাপ্রস্থান’ শিরোনামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর অভাব পূরণ হবার নয়। তিনি আজীবন দেশের মানুষের অধিকার রক্ষায় লড়াই করেছেন। তিনি অন্যের সাথে কখনো আপোষ করেননি। নিজের সন্তানদের জীবন বিপন্ন জেনেও তিনি দেশ ত্যাগ করেননি।

তিনি আরো বলেন, তাঁর এই প্রস্থান দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে তাঁর আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করেই আমাদের আগামীর পথ চলতে হবে।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, যুগ্ম আহ্বায়ক শেখ তুহিন। এছাড়াও জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই শোক সভায় উপস্থিত ছিলেন।

সভার শেষ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের প্রাণঘাতী শাহেদ ড্রোন ঠেকানো কেন কঠিন? ইরানের পাল্টা জবাবে ১৩ মার্কিন সেনা নিহত, আহত-২০০ বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয় : ট্রাম্প লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি