BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

পাবনায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা বিএনপি। সোমবার (১০ নভেম্বর) দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড; শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের নেতৃত্বে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার পূর্বে কলেজ মাঠ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন দলের নেতারা। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়াকে এই আসনগুলো বিজয়ের উপহার দিতে চান তারা।

বক্তারা আরও বলেন, “যারা ভোট বানচালের ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে হবে। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। রাষ্ট্র মেরামতের আন্দোলনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব আমরা।”

শোভাযাত্রায় জেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষকদল, তাঁতিদল ও মহিলাদলের নেতাকর্মীরা অংশ নেন। বর্ণাঢ্য এই শোভাযাত্রা শেষ পর্যন্ত এক বিশাল জনসমাবেশে রূপ নেয়, যেখানে প্রায় অর্ধলক্ষ নেতাকর্মীর অংশগ্রহণে পুরো শহর প্রকম্পিত হয়ে ওঠে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল গাজীপুরে রান্নাঘরের মেঝের নিচে মিললো ২০ কেজি গাঁজা, গৃহবধূ আটক চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক