BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাংশায় র‌্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেপ্তার-২

পাংশায় র‌্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেপ্তার-২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলায় র‌্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ভ‌্যান ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।

গ্রেপ্তাকৃতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রয়াত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।

তিনি বলেন, সেই সময় পিকআপের চালক ও সহকারীর হাত-মুখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় নিয়ে ফেলে দেওয়া হয়। আর মুরগিবোঝাই পিকাপটি ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়।

ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার রাতে পিকআপ ভ‌্যানের মালিক মো. হাসানুজ্জামান অজ্ঞাত পরিচয় ১৩ থেকে ১৪ জনের নামে পাংশা মডেল থানায় একটি মামলা করেন বলে জানান তাপস কুমার।

সংবাদ সম্মেলনে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা-সার্কেল) দেব্রত সরকার এবং পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩