BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ১৭ মার্চ ২৭ রমজান পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গুলশান মেহরিন রেস্তরাঁয় অনুষ্ঠিত হয়।

পটিয়া খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুসের সঞ্চলনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন, আবদুল মাবুদ, সংগঠনের উপদেষ্টা জানে আলম, আবুল বশর, নুর মোহাম্মদ মাঝি, নুরুল ইসলাম (মিশু), যুবদল নেতা ফোরকান বাবু, নুরুল আলম সওদাগর,সমাজ সেবক শওকত আকবর মুন্না, আবদুল আলিম, মাসুম, ইউনুস সওদাগর, মোহাম্মদ জাহেদ প্রমুখ।

ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন থানা মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম। ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই এ মাসকে কোরআনের মাস বলা হয়।

এই মাসে ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয় এবং একটি নফল ইবাদতের সওয়াব ফরজের সমান হয়ে যায়।

এছাড়া লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাতও এই মাসেই অবস্থিত, যা হাজার মাসের চেয়েও উত্তম।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর