BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন সামনে রেখে সীমান্তে কঠোর অভিযান: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ জব্দ

নির্বাচন সামনে রেখে সীমান্তে কঠোর অভিযান: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ জব্দ

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে।

একই রাতে অপর একটি অভিযানে ভোর সাড়ে ৪টার দিকে চরবাগডাঙ্গা বিওপি এলাকা থেকে ৪টি গরু জব্দ করা হয়। যার আনুমনিক সিজার মূল্য ১০ লক্ষ টাকা।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান।

৫৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি/২৬ ভোররাত ৫টা থেকে থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ২০০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ৪টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড ৯ এমএম গুলি, বিস্ফোরক দ্রব্যসহ সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়া, একই সময়ে সারাদেশে পরিচালিত অভিযানে বিজিবি উদ্ধার করেছে, ৪টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৫৪৫ রাউন্ড বিভিন্ন ক্যালিবারের গুলি, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডার এবং অন্যান্য অস্ত্রসামগ্রী।

এসব অভিযানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) আওতায় আলাদাভাবে ১৩ কেজি বিস্ফোরক, ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে দেশের অভ্যন্তরে নাশকতা ও সহিংসতা সৃষ্টির আশঙ্কা থাকায় সীমান্ত দিয়ে অস্ত্র পাচার ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে জানায়, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ