BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরের শীর্ষ সন্ত্রাসীর তথ্য গোপন না রাখায় এমপি শিমুল পরিচয়ে জেলারকে পরিবারসহ প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি

নাটোরের শীর্ষ সন্ত্রাসীর তথ্য গোপন না রাখায় এমপি শিমুল পরিচয়ে জেলারকে পরিবারসহ প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি

নাটোর প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের সময়ের নাটোরের শীর্ষ সন্ত্রাসী মোঃ কোয়েলের জামিনের তথ্য গোপন না রাখায় নাটোর জেলা কারাগারের জেলারকে এমপি শিমুল পরিচয় দিয়ে বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী দেশ ভারত থেকে পরিবারসহ প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মোঃ রাসেল বৃহস্পতিবার বিকেলে নাটোর থানায় জিডি করেছেন।

নাটোর থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় ৯১৭০৪৪২৩৭৭৬৯ হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নাটোর সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল নিজের পরিচয় দিয়ে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মোঃ রাসেলের সাথে কথা বলেন।

জেলার রাসেল কথা বলে নিশ্চিত হন কল দাতা নাটোর সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল। এ সময় সাবেক এমপি শিমুল জেলারকে বলেন, এমপির ঘনিষ্টসহচর নাটোরের শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ১০টি মামলার আসামী মোঃ কোয়েল বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পাবেন এ বিষয়ে নাটোর কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছালে তিনি (জেলার) যেন কাউকে না জানান।

বুধবার রাতেও জামিনের বিষয় গোপন রাখতে এমপি শিমুল একই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি অডিও বার্তাও পাঠিয়ে হুমকি দেন। নাটোর কারাগারে থাকা বন্দী কোয়েলকে ১৫দিন আগে অন্য মামলায় হাজিরা দেয়ার জন্য কুষ্টিয়া কারাগারে পাঠিয়েছিল নাটোর কারাগার কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ কোয়েলকে পুনরায় আটক করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একই নম্বর থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ১ মিনিট ও ২টা ৯মিনিটে একই নম্বর থেকে হুমকি দিয়ে জেলার শেখ মোঃ রাসেলকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে পরপর দুটি ম্যাসেজ পাঠায়।

প্রথম ম্যাসেজে বলা হয়, “আপনি যে অন্যায় কাজটা করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, মনে রাখবেন আপনার বৌ সহ আপনার পরিবার কিভাবে বাঁচাবেন, রক্ষা করবেন, সেটা অবশ্যই ঠিক করে রাখবেন”। অপর ম্যাসেজে বলা হয় “ আপনার বিষয়টি নোট করে রাখা হয়েছে”। এই হুমকি ও জিডির ঘটনায় নাটোরে চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাটোর কারাগারের জেলার শেখ মোঃ রাসেল বলেছেন, এমন হুমকিতে তিনি ভয় পাননি, নিয়মের কারণে এবং পরিবারের কথা বিবেচনা করে থানায় জিডি করেছেন।

নাটোর থানায় কর্তব্যরত ডিউটি অফিসার সালমা খাতুন থানায় এ বিষয়ে জিডি এন্টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩