BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু

নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজ থেকে নাটোরের মাটিতে কোন অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি আমি হতে দিব না। আমার দলের লোক হোক, পরিবারের সদস্য হোক, এমনকি আমার ভাই ভাতিজা বাবা হলেও কোন ছাড় নয়,’ বলে তিনি মন্তব্য করেন।

সোমবার বেলা ১২টার দিকে নাটোর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে জেলার পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হুইপ আরো বলেন, ‘আমি পরিস্কার ভাষায় বলছি, আজ থেকে ৫ বছর নাটোরে মাদক, জুয়া , চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি যে যতবড় শক্তিশালী সন্ত্রাসী হোক না কেন তাকে গ্রেফতার করতে হবে। কোন মুখ দেখা দেখি না চলবে না। নাটোরের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিক ভাবে পালন করতে সকলের সহযোগিতা চাই। ’ শুধু বিএনপি নয়, জামায়াত এনসিপি সকলকে সাথে নিয়ে কাজ করতে চান।

নির্বাচনের আগের দুলু বিএনপির হলেও নির্বাচিত এমপি দুলু সকলের বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

এ ছাড়াও বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম ও নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, মুক্তিযোদ্ধা প্রকৌশলী ফরিদ ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা ওবায়দুল্লাহ মীম প্রমুখ।

এ সময় জেলা পর্যায়ের সকল কমকর্তা, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ এর হুইপ নির্বাচিত হওয়ার পরে এটি তার প্রথম জেলা সফর হওয়ায় এসময় তাকে নাটোর জেলা বিএনপি, আইনজীবী সমিতি ও প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে তিনি জেলার বড়াইগ্রামের মির্জা মাহমুদ খাল খনন কাজ উদ্বোধন করেন এবং বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক