BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাগরিকরা শেখ হাসিনাকে ১২ ফেব্রুয়ারি জবাব দেবে : প্রেস সচিব

নাগরিকরা শেখ হাসিনাকে ১২ ফেব্রুয়ারি জবাব দেবে : প্রেস সচিব

ঢাকা প্রতিনিধি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই নাগরিকরা তার যে রেসপন্স তা ১২ ফেব্রুয়ারি দেবেন। তার এখনও যদি এরগেন্স দেখেন! একটা ম্যাস মার্ডারার; একটা-দুইটা নাকি, হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ সে, অর্ডার দিয়েছে সে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে ভোটারদের ভোট না দেওয়ার আহ্বান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রেস সচিব বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, তিনি হচ্ছেন ম্যাস মার্ডারার। তিনি বুচার অব বাংলাদেশ, বুচার অব ঢাকা। তিনি এমন কোনও হিউম্যান রাইটস এবিউজ নাই যে করেন নাই। তারপর তিনি কনভিক্টেড একজন ক্রিমিনাল।

দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা পিবিআই কাজ করছে। এটা নিয়ে পিবিআইয়ের শক্তিশালী একটা টিম কাজ করছে। তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমি পরবর্তী প্রেস কনফারেন্সে আপডেট দিতে পারবো, তারা কোন পর্যায়ে আছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহে কঠোর নজরদারি, পাচার রোধে বিজিবির জোরদার অভিযান দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা রামেবি ভিসি পদে অস্থিরতা: দুর্নীতির অভিযোগে অপসারণ দাবি, নতুন নিয়োগে যোগ্যতা নিয়ে প্রশ্ন ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা