BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীগঞ্জে তোলার গোডাউনে অগ্নিকাণ্ড, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নবীগঞ্জে তোলার গোডাউনে অগ্নিকাণ্ড, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে তোলার একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পানিউমদা বাজারের সোনা মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা বিটিসি নিউজকে জানান, সকালে হঠাৎ তিন তলা বিশিষ্ট সোনা মিয়া মার্কেটের নিচতলায় অবস্থিত তোলার গোডাউন ও একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো নিচতলায়। মার্কেটের দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের একটি শাখা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিস স্টেশন ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে গোডাউনে রাখা তোলা ও দোকানের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

বাহুবল ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী অগ্নিকাণ্ডের ঘটনাটির সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মো: আলাল মিয়া। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবৈধভাবে বসানো গরুর হাটে উচ্ছেদ অভিযান বরিশালে চাঁদার দাবিতে হাতুড়িপেটা: উজিরপুর ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার, পদ থেকে বহিষ্কার রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না : সেতুমন্ত্রী ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ সেনাসহ ‘উভচর’ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান : ইরানি সেনাপ্রধান বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা