BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন ভূমিকায় তাসনিয়া ফারিণ

নতুন ভূমিকায় তাসনিয়া ফারিণ

বিটিসি বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ টেলিভিশন, ওটিটি সিরিজ ও প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে অভিনয় করে চলেছেন। এ মুহূর্তে অভিনয়ে তেমন ব্যস্ত নন ফারিণ।
গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি।
তবে এবার তিনি নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। অভিনয় ক্যারিয়ারে নিজের জায়গা তৈরি করার পর এবার নিজের ভাবনা পর্দায় তুলে ধরতে প্রস্তুত তাসনিয়া ফারিণ।
সেই ছবির পোস্টে ক্যাপশনে ফারিণ লিখেছেন— আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটির নাম কি দেওয়া উচিত?
এরপর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন নাম প্রস্তাব আকারে জানান। সেখানে অভিনেত্রী উত্তরও দেন।
ফারিণ লিখেছেন— অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ।
এক সাক্ষাৎকারে ফারিণ নিজের মতো করে কিছু করার ইচ্ছে প্রকাশ করেন।
তিনি বলেন, ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার কথা, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।
তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করতে চাইছেন ফারিণ।
নিয়মিত কাজ করারও ইচ্ছে তার।
অভিনেত্রী বলেন, বছরের শেষ দিকে নিজের গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে আমার প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, যিনি আগেও তার সঙ্গে কাজ করেছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ