BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। নারায়ণগঞ্জে কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটাতে আমাদের বলার মতো কিছু নেই।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি আসলে কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি তিনি নিজেই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এখানে সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত আছেন। এমন পরিবেশে যদি কেউ বলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি তার ব্যক্তিগত অনুভূতির বিষয়। কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে কোনো উদ্বেগের কারণ নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদি আহত হয়েছেন, আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।

জাহাঙ্গীর আলম বলেন, বিকেএমইএর মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে যে ৬টি ভ্যান প্রদান করা হয়েছে, তা একটি প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক উদ্যোগ। এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন এই যানবাহন পুলিশের দায়িত্ব পালনে কার্যকর সহায়তা করবে। ব্যবসায়ী সংগঠনগুলোর এভাবে পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে পুলিশের জন্য যানবাহন উপহার দেওয়া হলে পুলিশের কাজ আরও সহজ হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকা রেঞ্জের ডিআইজি, বিকেএমইএ সভাপতি মো. হাতেম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ