BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-৩ (সদর) আসনে দলীয় প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির নেতারা।

জেলা বিএনপির সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৪টায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে সময় নির্ধারণ করা ছিল। সে অনুযায়ী জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পরে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জ্যেষ্ঠ সহসভাপতি মোবারক হোসেনসহ নেতাকর্মীরা বিকেল ৪টায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে।

এর আগে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদসহ দলটির জেলা কমিটির নেতারা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ (রবিবার) পর্যন্ত দিনাজপুরের ছয়টি সংসদীয় আসন থেকে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, বাসদ, স্বতন্ত্রসহ মোট ৫৫ জন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জমা পড়েছে একটি।

জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন এখন পর্যন্ত শুধু বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্য কারো মনোনয়নপত্র জমা পড়েনি।

দিনাজপুর-৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচন করে জয় পেয়েছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো: ইয়ামিন সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী