BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুর প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনের মাধ্যমে দেশজুড়ে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

এর আগে সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান।

বিমানবন্দরে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশে রওনা হন।

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচি শেষে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে গিয়ে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দিনাজপুর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো: ইয়ামিন সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের প্রাণঘাতী শাহেদ ড্রোন ঠেকানো কেন কঠিন? ইরানের পাল্টা জবাবে ১৩ মার্কিন সেনা নিহত, আহত-২০০ বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয় : ট্রাম্প লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি