BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্রিশালে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

ত্রিশালে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশাল এলাকায় চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে ইভা ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, ‘জিপি’র নামে সড়কে চাঁদা আদায় করা হয়। বর্তমানে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে জনভোগান্তির বিষয়টি বোঝালে চালকেরা মহাসড়ক থেকে সরে যান।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ময়মনসিংহ শহরে চাঁদা আদায় করা হচ্ছে এমন অভিযোগ তুলে ত্রিশালের চালেরা একত্র হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে বর্তমানে এই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ