BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তেল মজুত রেখে না দেয়ায় আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা

তেল মজুত রেখে না দেয়ায় আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্বেও বিক্রি না করার অভিযোগে হামীম ফিলিং স্টেশন (পেট্রল পাম্প) এর ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা।

শনিবার (২৮ মার্চ) বিকেলে আদমদীঘির অদুরে পশ্চিম ঢাকারোড এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত শনিবার বিকেলে আদমদীঘি উপজেলায় ফিলিং স্টেশনে পেট্রল মজুদ থাকা সত্বেও পেট্রল সরবরাহ না করে বন্ধ রাখা হয়েছে। ফলে তেল নিতে আসা যানবাহন মালিকরা চরম দুর্ভোগে পড়েন। এ নিয়ে হৈচৈ ও প্রশাসনকে অবহিত করেন।

বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালান। অভিযানে পশ্চিম ঢাকারোড এলাকায় অবস্থিত হামীম ফিলিং স্টেশনের তেল মজুদ বহি পরিদর্শন করে দেখেন ওই পাম্পে জ¦ালানি তেল মজুত রয়েছে।

তথাপিও গ্রাহকের নিকট পেট্রল সরবরাহ করা হয়নি। এসময় ভ্রাম্যমান আদালত হামীম ফিলিং স্টেশন-এর ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ মোতাবেক মালিকের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে বিমানের টয়লেটে মিলল ৩৮ কোটি টাকার ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার বাংলাদেশ-নেপাল সম্পর্ক সুদৃঢ় করতে সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা আদমদীঘিতে ট্রাক ধাক্কায় শিশুকণ্যা নিহত তেল মজুত রেখে না দেয়ায় আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত