BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমান বর্তমানে দেশে জাতীয় ঐক্যের প্রতীক – দুলু

তারেক রহমান বর্তমানে দেশে জাতীয় ঐক্যের প্রতীক – দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের আগমণের পর দেশে এক নীরব বিপ্লব ঘটেছে। রাজনীতিতে এসেছে গুণগত পরিবর্তন। বাংলাদেশের জনগণ ঐক্য এবং সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব দেখেছে এক নতুন বাংলাদেশ। একজন নেতার প্রত্যাবর্তন বদলে দিয়েছে একটি দেশকে।

তারেক রহমানকে নিয়ে নাটোর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।

সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে উপজেলা এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুল আজিজ।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামসুল আলম রনির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, গুরুদাসপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর আলী শেখ, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বিএনপি নেতা লিয়াকত আলী আলম ও জামালউদ্দিন আলী বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথি দুলু বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ইনকিলাব মঞ্চের আহŸায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ দ্রæত অনিশ্চয়তা ও অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়। হাদির মৃত্যুর পর দেশজুড়ে তাÐবে সরকার প্রচÐ চাপে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষকে করে উদ্বিগ্ন এবং শঙ্কিত। এ রকম একটি পরিস্থিতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ছিল দেশের অনিশ্চয়তা এবং অস্থিরতা দ‚র করার লক্ষ্যে একটি দৃঢ পদক্ষেপ। তারেক রহমানের দেশে আসার পর গত দশদিনে বাংলাদেশ এক নতুন মেরুকরণের দিকে এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে বনপাড়ার মাটিতে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। বাবুকে গুরুতর আহত অবস্থায় পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে সেদিন আওয়ামীলীগের বিনা ভোটের এমপি এই সিদ্দিকুর রহমান পাটোয়ারী হাত-পায়ের রগ কেটে তার মৃত্যু নিশ্চিত করেছে। অথচ এই খুনী সিদ্দিক এখন বড় বড় কথা বলে, আমার নেতাকে নিয়ে বাজে কথা বলে। আমি আজ বলে যাচ্ছি, বাবু হত্যার সঙ্গে যারা জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি বিনা ভোটের এমপি সিদ্দিকুর রহমানকে গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেধে দেন। একই সঙ্গে তিনি নেতাকর্মীদেরকেও কোন প্রকার উস্কানীতে পা না দেয়ার আহ্বান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বরিশালে চাঁদার দাবিতে হাতুড়িপেটা: উজিরপুর ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার, পদ থেকে বহিষ্কার রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না : সেতুমন্ত্রী ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ সেনাসহ ‘উভচর’ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান : ইরানি সেনাপ্রধান বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ১২ চিকিৎসাকর্মী নিহত