BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বর্ষসেরা অফার নিয়ে আসছে গোল্ডস্যান্ডস গ্রুপ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বর্ষসেরা অফার নিয়ে আসছে গোল্ডস্যান্ডস গ্রুপ

ঢাকা প্রতিনিধি: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বর্ষসেরা অফার নিয়ে আসছে গোল্ডস্যান্ডস গ্রুপ নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হতে যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)।

প্রত্যেকবারের মতো এবারও মেলায় অংশ নিচ্ছে দেশের পর্যটন শিল্পে শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ। স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি এবার গ্রাহকদের জন্য নিয়ে আসছে বর্ষসেরা অফার।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৭৭ নম্বর প্রিমিয়ার স্টলে থাকছে গোল্ডস্যান্ডস গ্রুপ।

কক্সবাজার ও কুয়াকাটায় আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেলে মালিকানা ক্রয় এবং আমিন সিটি পূর্বাচল ও গোল্ড সিটি মাওয়াতে প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় সব অফার। হোটেল, পর্যটন ও ভূমি উন্নয়ন খাতে গ্রুপটির বিভিন্ন প্রকল্পে মেলা উপলক্ষে থাকছে আকর্ষণীয় মূল্য, এক্সক্লুসিভ প্যাকেজ এবং সীমিত সময়ের বিশেষ সুবিধা। থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের সুবিধাও।

গোল্ডস্যান্ডস গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্য মেলায় গোল্ডস্যান্ডস গ্রুপ তাদের সেবা ও প্রকল্পসমূহ প্রদর্শন করছে। স্টলটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। অভিজ্ঞ সেলস ও কনসালটেশন টিম স্টলেই আগ্রহীদের সরাসরি তথ্য ও পরামর্শ প্রদান করবেন।

মেলা উপলক্ষে গোল্ডস্যান্ডস গ্রুপ হোটেলের মালিকানা ক্রয়ে থাকছে বিশেষ মূল্যছাড়। কক্সবাজার ও কুয়াকাটায় আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেলে এক্সক্লুসিভ বুকিং অফার। সহজ ডাউন পেমেন্ট ও কিস্তি সুবিধার ব্যবস্থা, এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্যাকেজ, প্রপার্টি ও ইনভেস্টমেন্ট কনসালটেশন সুবিধা ইত্যাদি। স্টলে আগত দর্শনার্থীরা প্রকল্পের নকশা, লোকেশন, ভবিষ্যৎ সম্ভাবনা ও রিটার্ন বিষয়ে বিস্তারিত ধারণা নিতে পারবেন।

বাণিজ্য মেলার পাশাপাশি গ্রাহকরা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন গোল্ডস্যান্ডস গ্রুপের করপোরেট হেড অফিসেও। গোল্ডস্যান্ডস গ্রুপের করপোরেট হেড অফিস, ৪৭ নাসা হাইটস, গুলশান সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২। ফোন: +৮৮০১৮৭৭৭-১৫৩৩৩।

ভিজিট করতে পারেন গোল্ডস্যান্ডস গ্রুপের ওয়েবসাইটে: www.goldsandsgroup.com।

এছাড়া গোল্ডস্যান্ডস গ্রুপের তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, উত্তরা, চট্টগ্রামের আগ্রাবাদ ও খুলশী ব্রাঞ্চ থেকেও গ্রাহকরা বিস্তারিত জানতে ও হোটেল এবং জমির মালিকানা ক্রয় করতে পারবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী