BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?

ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?

বিটিসি বিনোদন ডেস্ক: সামাজিকমাধ্যমের যুগে যে কোনও প্রশ্নের উত্তর দিতে গেলে তারকাদের অনেক বেশি ভাবতে হয়। বিশেষ নায়ক-নায়িকাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বড় আকার ধারণ করেছে।

কেউ কেউ সামাজিকমাধ্যমের বিতর্ক সহ্য করতে না পারে পাল্টা উত্তর দিয়ে ফেলেন। কেউ আবার চুপ হয়ে যান।

দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা কী করেছিলেন?

এই মুহূর্তে দক্ষিণের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রীলীলা। ‘পুষ্পা ২’ সিনেমাতে আল্লু অর্জুনের সঙ্গে তার বিশেষ গান ‘কিস্‌সা’ পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। কিন্তু অভিনয় জীবন শুরুর দিকে একেবারেই সহ্য করতে পারেননি তাকে নিয়ে হওয়া আলোচনা।

ভেঙে পড়েছিলেন শ্রীলীলা।

বিভিন্ন প্রতিবেদনের শিরোনামও তাকে আঘাত করেছিল। কারণ, বলিউড থেকে দক্ষিণ নায়ক-নায়িকাদেরকে সর্বত্র ধাওয়া করে ছবিশিকারিরা। ফলে তাদের সবকিছু নিয়েই আলোচনা হয়। যে কারণে, সমস্যায় পড়েছিলেন শ্রীলীলাও।

অভিনেত্রী বলেন, মাকে বলেছিলাম- আমার পক্ষে এই পেশায় থাকা সম্ভব নয়। আমি হয়তো পারব না। মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম।

কিন্তু তার পরেও সহ্য করে এগোতে পেরেছি এটা ভেবেই ভালো লাগছে। অভিনেত্রী সদ্য এমবিবিএস পাশ করেছেন।

মাঝে কার্তিক আরিয়ানের সঙ্গে তার সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছিল। যদিও তার পরে অবশ্য সেই আলোচনা নিভে যায়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?