BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস ভারতের

টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস ভারতের

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশে টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে ভারত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনায় ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, গবেষণা ও জ্ঞান বিনিময়, সার্কুলার অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে।

এছাড়া কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশগত সুশাসন প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এ সময় গ্রিন কুলিং, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সুন্দরবন রক্ষা, কার্বন ক্রেডিট, সামাজিক বনায়ন ও গ্রিন ডেভেলপমেন্ট ক্ষেত্রেও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেওয়া হয়।

পরিবেশমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ কাজ করছে।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।

মন্ত্রী আরও বলেন, ভারতের সমৃদ্ধ অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের কার্বন মার্কেটের উন্নয়ন ও কার্যকর বাস্তবায়নে ফলপ্রসূ হতে পারে।

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রোজেন ফুয়েল অটোমোবাইলসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, ভারতীয় হাইকমিশনের উপ-হাইকমিশনার এবং প্রধান বন সংরক্ষক উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজধানীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৯ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা রামেকে হামের ভয়াবহতা বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ভর্তি-১৩২ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসে রুয়েট শিক্ষার্থীর দ্বিতীয় স্থান অর্জন জলঢাকায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত আত্মগোপনে থাকা নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেপ্তার শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ কৃষি-পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের