BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

টেকনাফে মাদক সম্রাট জুবাইরের বাড়িতে অভিযান, ইয়াবা-অস্ত্রসহ আটক-২

টেকনাফে মাদক সম্রাট জুবাইরের বাড়িতে অভিযান, ইয়াবা-অস্ত্রসহ আটক-২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আলিশান বাড়িতে অভিযান চালিয়ে মাদক সম্রাট মো. জুবাইরের কোটি টাকার সাম্রাজ্য উন্মোচন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও দেশি অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

এ সময় আটক করা হয় স্থানীয় জুবাইরের স্ত্রী ফাইজা আক্তার (১৯) ও সহযোগী আইয়ুব আলীকে (৩৭) আটক করা হয়েছে। তবে মূলহোতা জুবাইর (৪০)। তবে ফজল হকের ছেলে, এখনও পলাতক রয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বিজিবির সূত্র জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর নিশ্চিত হওয়া যায় যে জুবাইরের বিলাসবহুল বাড়িটিই ছিল মাদক মজুত ও বিপণনের কেন্দ্র। এরপর টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক সদস্য বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে পালানোর চেষ্টা করলে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয় এবং বাড়ির ভেতরে লুকিয়ে থাকা ফাইজা আক্তারকেও আটক করা হয়।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মাদক কারবারিরা যত শক্তিশালী চক্রই হোক, মাদকের কালো ছায়া নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবির লড়াই অব্যাহত থাকবে। আমাদের এই প্রচেষ্টা মাদকমুক্ত টেকনাফ গড়ার প্রত্যয়কে আরও দৃঢ় করবে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ