BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত-৫

টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত-৫

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নাইম হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিহত নাইম রামদেবপুর গ্রামের ওসমান আলীর ছেলে ও হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

বুধবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস ধরে কমিটি সওদাগার গ্রুপের সঙ্গে মন্ডল ও সিদকার গ্রুপের বিরোধ চলছিল।

এর আগে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটে এবং স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হলেও বিরোধ মীমাংসা হয়নি। এমনকি গত ঈদেও দুই পক্ষ আলাদা আলাদা ঈদের নামাজ আদায় করে।

মঙ্গলবার রাতে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং বুধবার সকালে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত ছয়জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম বিটিসি নিউজকে জানান, কবরস্থানের জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে সেরা বাংলাদেশ বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল ইতালি ১০ জন নিয়েও ব্রাজিলকে হারিয়ে দাপট দেখাল ফ্রান্স রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা কৈশোরে বঙ্গভবনে আগমনের স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর আকস্মিক চিড়িয়াখানা পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেড় যুগ পর বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন ঐক্যবদ্ধ প্রচেষ্টাই বদলে দেবে লালমনিরহাট : ত্রাণমন্ত্রী দুলু’