BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক সেবনের সময় ৩ জনকে কারাদণ্ড

টাঙ্গাইলে ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক সেবনের সময় ৩ জনকে কারাদণ্ড

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলে ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মাদক সেবনের সময় ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-মধুপুর উপজেলার জাঙ্গালীয়া এলাকার আজাহারুলের ছেলে সেলিম মিয়া (২৫), কালিহাতী উপজেলার মগড়া এলাকার কৃষ্ণ চক্রবর্তীর ছেলে মানিক চক্রবর্তী (৩৫) এবং ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার বাছেদ খানের ছেলে মুনসুর খান (৪২)।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার লাকী (৩১), লিটন কর্মকার (৪৩), আসিফুজ্জামান আসিফ (২৯) সোহান নূর (৩০), হৃদয় (২২) এবং বিশু (২২)।

সদর থানার ওসি রুহুল আমিন বলেন, মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলায় পৃথকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। সময় তাদের কাছ থেকে ৭৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা ৫১ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে। পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া টাঙ্গাইল থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে ৩ জনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজধানীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৯ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা রামেকে হামের ভয়াবহতা বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ভর্তি-১৩২ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসে রুয়েট শিক্ষার্থীর দ্বিতীয় স্থান অর্জন জলঢাকায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত আত্মগোপনে থাকা নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেপ্তার শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ কৃষি-পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের