BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জিম্মিদের তালিকা দিল হামাস, ইসরাইলের কারাগারের কাছে রেডক্রসের বাস

জিম্মিদের তালিকা দিল হামাস, ইসরাইলের কারাগারের কাছে রেডক্রসের বাস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ সোমবার আর কিছুক্ষণের মধ্যে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিনিময়ে ইসরাইলের কারাগারে বন্দি প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল।

সোমবার (১৩ অক্টোবর) আল জাজিরা বলছে, এরইমধ্যে জিম্মিদের নামের তালিক প্রকাশ করেছে হামাস। তালিকা অনুসারে, আজ মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছেন এলকানা বোহবোট, মাতান অ্যাংরেস্ট, আভিনাতান ওর, ইয়োসেফ-হাইম ওহানা, অ্যালোন ওহেল, এভিয়াতার দাভুদ, গাই গিলবোয়া-দালাল, রম ব্রাস্লাভস্কি এবং যমজ সন্তান গালি এবং জিভ বারম্যান।

আরও আছেন আইতান মোর, সেগেভ কালফন, ম্যাক্সিম হারকিন, আইতান হর্ন, বার কুপারশটাইন, ওমরি মিরান এবং ভাই ডেভিড কুনিও এবং এরিয়েল কুনিও।

এছাড়া ইসরাইলি সেনা নিমরোদ কোহেন ও মাতান জাঙ্গাউকারও তালিকায় রয়েছেন।

এদিকে ফিলিস্তিনি বন্দিদের বহন করতে আন্তর্জাতিক রেকক্রসের (আইসিআরসি) বাসগুলো ইসরাইলের ওফের সামরিক কারাগারে পৌঁছেছে। সেখান থেকে ১০৮ জন ফিলিস্তিনি বন্দিকে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে আনা হবে।

নেগেভের কটজিওট কারাগার থেকে আরও ১৪২ জন ফিলিস্তিনি বন্দিকে গাজায় অথবা নির্বাসনে যাওয়ার জন্য মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ