BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে ১৩ শত ১ বোতল বিদেশী মদসহ ৩ মাদক কারবারী আটক

জামালপুরে ১৩ শত ১ বোতল বিদেশী মদসহ ৩ মাদক কারবারী আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক হাজার তিনশত এক বোতল বিদেশী মদ, ১টি ট্রাক ও নগদ অর্থসহ ৩ জন মাদক কারবারী কে আটক করেছে র‌্যাব। শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডর মেজর আসিফ আল রাজেক।

গ্রেফতারকৃতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতী থানার মো: মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (২৮) ও নুরুল আমিন (৩৪)।

জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডর মেজর আসিফ আল রাজেক জানান, শুক্রবার (২৩ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার টু বকশীগঞ্জগামী পাকা রাস্তার উপর চেক পোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে বিদেশী মদ বহনকৃত ট্রাকটিকে সিগন্যাল দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে অবস্থানরত মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টা করলেও তাদেরকে আটক করা হয়।

উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রাকে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করে। ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে রাখা ১ হাজর ৩শত ১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

মাদক বহনে ব্যবহৃত ট্রাক, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ অর্থ ৯৬ হাজার ৮শত ৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৭০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর র্কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ