BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরে অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদসহ পলাশ মিয়া (৪২) এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা-২ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে আটককৃত ব্যক্তিকে জামালপুর জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে। আটককৃত পলাশ মিয়া দেওয়ানগঞ্জের পাথরের চর এলাকার বাসিন্দা।

ডিবি-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় খড়ের গাদার ভেতরে লুকিয়ে রাখা ১১০ বোতল মদ উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রি করার অভিযোগে এক জনকে আটক করা হয়। পুরো অভিযানটি জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী