BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুর ইসলামপুরে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অনাকাঙ্খিত এই দূর্ঘটনায় দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাগেছে, ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের বীর মাইজবাড়ী বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হালিম (৬০) শুক্রবার বিকালে মোটর সাইকেল যোগে জামালপুর যাওয়ার পথে চর পলিশা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়।

গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে জামালপুর দেওয়ানগঞ্জ বাইপাস সড়কে ইসলামপুর পৌর শহরের পাটনীপাড়া ব্রীজ এলাকায় মোটর সাইকেল ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয় নটারকান্দা গ্রামের সুলতান শেখের পুত্র কলেজ পড়ুয়া মাসুম বিল্লাহ (২৫)।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ.স.ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক লালমনিরহাটে ঝড়ে অসংখ‌্য গ্রাম লন্ডভন্ড ! ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ