BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে পারিবারিক কলহে বসতবাড়িতে আগুন ও হুমকির অভিযোগ

জামালপুরে পারিবারিক কলহে বসতবাড়িতে আগুন ও হুমকির অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের পারিবারিক কলহের জের ধরে বসতবাড়িতে অগ্নি সংযোগ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোঃ আক্তার আলী (৬৮) জানান, ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা গ্রামে পৈত্রিক বসতভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভাই মোঃ মমিন আলী, মোঃ ইব্রাহীম ও মোছাঃ জুলেখা বেগমের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত কাল৩ জানুয়ারি রাতে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় এবং বসতবাড়িতে আগুন দেওয়ার ভয় দেখায়। পরবর্তীতে রাতের পরিবারসহ ঘুমিয়ে ভোরে প্রতিবেশীদের ডাক-চিৎকারে ঘুম ভেঙে উঠে বসতবাড়ির পূর্ব দিকের টিনের দোচালা ঘরে আগুন জ্বলছে দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা সহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগীর দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবেই অভিযুক্তরা বসতঘরে আগুন দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানা অপিসার ইনচার্জ আব্দুল কাইয়ুুম গাজী বিটিসি নিউজকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন : বাগরেহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী