BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে আচারণ বিধি ভঙ্গের দায়ে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

জামালপুরে আচারণ বিধি ভঙ্গের দায়ে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

জামালপুর প্রতিনিধি: জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দীকি শুভকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে এই নোটিশ প্রদান করে।

নোটিশ সূত্রে জানা গেছে, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা- ১৪০, জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী।

গতকাল (২১ জানুয়ারী) দুপুরে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বাজারে তিনি কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেছেন। অভিযোগের বিষয়টি যাচাই করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রাথমিকভাবে সত্য বলে পরিলক্ষিত হয়। ভোট গ্রহনের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের পূর্বেই নির্বাচনি প্রচার করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩, ৯ ও ১৮ এর লঙ্ঘন বলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রতীয়মান হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন।

এই অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তা আগামী ২৫ জানুয়ারী সকাল ১১ টায় কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে নির্দেশ প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ