BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে শুরু হয়েছে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে শহরের জিলা স্কুল মাঠে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচের আয়োজন করে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জেলা পর্যায়ে একেবারে তৃণমূল থেকে খেলোয়ার তৈরি ও বাছাই কার্যক্রম শুরু করতে হবে। ভালো ও প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে দল গঠন করে টুর্নামেন্ট আয়োজন করলে প্রকৃত নিবেদিত ও দক্ষ খেলোয়াড় বের করে আনা সম্ভব। তাহলে আমরা দক্ষিণ এশিয়ায় সেরা দল হতে পারব। এরপর আমরা এশিয়া মহাদেশে সেরা দল হব। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ একদিন বিশ্ব কাপ খেলবে।

পরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জামালপুর জেলা ফুটবল দলের মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে উভয় দলই একাধিকবার গোলের সুযোগ পেলেও কেউ কোন গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে নিয়মবহির্ভূত আঘাতের কারণে উভয় দলের দুইজন করে মোট চারজন খেলোয়াড়কে সতর্কতামূলক হলুদ কার্ড প্রদর্শণ করেন র‌্যাফারি।

দ্বিতীয়ার্ধে খেলার ৯২ মিনিটে জামালপুরের হয়ে একমাত্র গোলটি করেন ১৩ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আবির হাসান। খেলায় ১-০ গোলে ময়মনসিংহকে পরাজিত করে জামালপুর। খেলার মাঠে ছিল সব বয়সী দর্শকের বেশ ভীড়। আগামী ২৫ জানুয়ারী একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু