BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে – দুলু

জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে – দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ গত ১৭ বছর কোন ভোট দিতে পারেনি। মানুষ তাই ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে। দেশের মানুষ সুষ্ঠু সুন্দর অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন দেখতে চায়।

বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের গোকুল নগর পান মোকামে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া বাচ্চুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমূখ।

সভায় দুলু আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের গত সাড়ে ১৫ বছর জোর করে এই জাতীর ঘাড়ে চেপে বসে ছিলো। তারা দিনের ভোট রাতে করেছে, আমি আর ডামি ভোট করেছে। সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। মৃত মানুষকেও হাজির দেখিয়ে শতভাগ উপস্থিতি দেখানোর মতো হাসি তামাশার নির্বাচন করেছে। আওয়ামী লীগ অস্ত্র ক্যাডার মাস্তান দিয়ে গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলো। তাই দেশের ছাত্র-জনতা অবৈধ আওয়ামী লীগ সরকারকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে।

দুলু বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে পাশের দেশে বসে নির্বাচন নিয়ে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিষয়ে দেশ প্রেমিক ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন পর্যন্ত নিষিদ্ধদল আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা হঠাৎ হঠাৎ উপস্থিত হয়ে নাশকতার চেষ্টা করতে পারে।

দুলু বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষ একক ভাবে বিএনপিকেই নির্বাচিত করবে এবং বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ