BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতিসংঘে সভাপতি পদে ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘে সভাপতি পদে ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতি পদে ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এদিকে অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বুধবার (৮ এ‌প্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের স‌ঙ্গে হওয়া সৌজন্য সাক্ষাতে বাংলা‌দে‌শের পদ‌ক্ষে‌পের প্রশংসা ক‌রেন ইতা‌লির রাষ্ট্রদূত।

উভয় পক্ষই বাংলাদেশ-ইতালি সম্পর্কের ক্রমাগত বৃদ্ধির বিষয়ে সন্তোষ প্রকাশ ক‌রেন।

তারা বাণিজ্য ও বিনিয়োগ, চামড়া ও সিরামিক শিল্প, উৎপাদন, দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়, বেসরকারি খাতের সম্পৃক্ততা এবং প্রতিরক্ষা সহযোগিতা নি‌য়ে আলোচনা ক‌রেন।

প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ইতালির ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতি পদে ইতালির সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার এজেন্ডায় ইতালির অবস্থান সম্পর্কে প্রতিমন্ত্রী‌কে অবহিত করেন।

প্রতিমন্ত্রী কার্যকর অভিবাসন শাসন নিশ্চিত করতে ইতালি ও অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অব্যাহত সহযোগিতার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে নিয়মিত মাইগ্রেশন চ্যানেলের সুযোগ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেন।

রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেন এবং তার দে‌শে বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক অবদানের কথা স্বীকার করেন।

উভয় পক্ষই নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন প্রচারের গুরুত্বের ওপর জোর দেয়, যার মধ্যে রয়েছে আইনি পথ, দক্ষতা অংশীদারিত্ব এবং বাজারের চাহিদার স‌ঙ্গে সামঞ্জস্যপূর্ণ শ্রম গতিশীলতার বর্ধিত সহযোগিতা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজধানীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৯ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা রামেকে হামের ভয়াবহতা বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ভর্তি-১৩২ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসে রুয়েট শিক্ষার্থীর দ্বিতীয় স্থান অর্জন জলঢাকায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত আত্মগোপনে থাকা নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেপ্তার শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ কৃষি-পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের