BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জলঢাকা জামায়াতের বিশাল নির্বাচনী গণ মিছিল

জলঢাকা জামায়াতের বিশাল নির্বাচনী গণ মিছিল

নীলফামারী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হলো আজ থেকে। ২২ জানুয়ারি বৃহষ্পতিবার নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনেই নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর সমর্থনে গণমিছিল করেছে জলঢাকা উপজেলা জামায়াত।

বিকাল ৪’৩০ মিনিটে জামায়াতের জলঢাকা উপজেলা কার্যালয় আল-ফালাহ থেকে মিছিলটি শুরু হয়।

মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ছাড়াও জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য শ্রমিক নেতা প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জামায়াতের উপজেলা নায়েবে আমির ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আলহাছান, উপজেলা সহ. সেক্রেটারি মুজাহিদ মাসুম, জামায়াত নেতা ফয়সাল মুরাদ মিছিলে নেতৃত্ব দান করেন।

প্রায় পাঁচ সহস্রাধিক মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত মিছিলে নেতাকর্মীদের অত্যন্ত উজ্জীবিত ও প্রাণবন্ত থাকতে দেখা যায়। মিছিলের ব্যাপক উপস্থিতি।

উদ্দীপ্ত নেতাকর্মীগন দাঁড়িপাল্লার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলে মত প্রকাশ করেন।

উল্লেখ্য যে, দীর্ঘ প্রায় ১৭ বছর পরে জামায়াত তার নিজস্ব প্রতীকে নির্বাচন করার সুযোগ পাচ্ছে। এ কারণেও নেতাকর্মীগন অত্যন্ত উজ্জীবিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ