নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ২৬ শে মার্চ মহান বিজয় দিবস নানান আয়োজনে পালন করেন মোটর শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বৃহস্পতিবার সকালে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিনিয়র মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এর নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে একটি র্যালী বাসস্ট্যান্ড চত্বর থেকে বের হয়ে পৌর শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন ও পুষ্পমাল্য অর্পণ করেন। উক্ত র্যালীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীগন অংশ গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়ন সাংগাঠনিক সম্পাদক ইউনুস আলী, মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মাইক্রো শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান, শ্রমিক নেতা সুলতান মাহমুদ, মোটর শ্রমিক ইউনিয়নে অফিস সহকারী মকসুদার রহমান মসকু প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #















