নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জার্নালিষ্ট ইউনিয়ন জলঢাকা (বিজেইউজে) এর উদ্দ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হাকীম বদিউজ্জামান ও অর্থ সম্পাদক ফিরোজ হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে মঙ্গলবার ১৭ ই মার্চ বিকালে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজেইউজে এর সভাপতি মাহমুদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-০৩ সংসদীয় আসন জলঢাকার মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহাজাহান কবির লেলিন, সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি বক্তব্যে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতূর্থ স্তম্ভ।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ, জাতী তথা সমাজ উপকৃত হয়। তাই জাতীর বিবেকের সঙ্গে তুলনা করা হয় গণমাধ্যমকে।
এরই ফলশ্রুতিতে আজ সদস্যদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলের মধ্যদিয়ে আত্মপ্রকাশ হয়ে গেলো বাংলাদেশ জার্নালিষ্ট ইউনিয়ন জলঢাকার। আমি এ নবগঠিত বাংলাদেশ জার্নালিষ্ট ইউনিয়ন জলঢাকার উত্তর উত্তর সফলতা কামনা করছি। সেই সঙ্গে প্রত্যাশা রাখি কাংখিত লক্ষ অর্জনে দেশ দশ ও জাতীর হয়ে কাজ করবে জলঢাকারআএ সাংবাদিক সংগঠনটি।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিজেইউজে এর সাধারণ সম্পাদক তুহিনুর রহমান নয়ন ও কামরুজ্জামান (কামরুল) সহ সভাপতি বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #















