BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭

জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরের সঙ্গে লাদাখের রাজধানী লেহ এর সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধস হয়েছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। একইসঙ্গে এসময় আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (২৭ মার্চ) দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকেলে জ়োজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে পর পর কয়েকটি তুষারধস হয়। এতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। এ সময়েই আহত ও নিহতের ঘটনা ঘটে।

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং জম্মু-কাশ্মিরের বিজেপি নেতা জিতেন্দ্র সিং- সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তায় হতাহতদের পরিবারের সদস্যদের স্বান্তনাও জানিয়েছেন তিনি।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্টে গভর্নর বিনয় কুমার সাক্সেনা এক বিবৃতিতে জানান, জোজিলা পাসের পরিস্থিতি তিনি নিজে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন।

নিকটবর্তী কারগিল জেলার জেলাপ্রশাসক এবং সিনিয়র সুপারিন্টেডেন্ট অব পুলিশ (এসএসপি)-কে জরুরিভিত্তিতে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ধসগুলো ঘটেছে জোজিলা পাসের জিরো পয়েন্ট থেকে মিনিমার্গ এলাকার মধ্যে এবং এর জেরে বিপুল পরিমাণ তুষার ও পাথর জমা হয়েছে মহাসড়কের এই অংশে। এই পাথর আর তুষার সরাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যদের।

জিতেন্দ্র সিংয়ের এক্সবার্তায় বলা হয়েছে, নিহত এবং আহতের সবাইকে উদ্ধার করা করা হয়েছে এবং আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ