BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রলীগ ক্যাডার এখন এনসিপি নেতা, তারেক রহমানকে হুমকি, মীর্জ ফখরুলকে নিয়ে মানহানিকর পোস্ট

ছাত্রলীগ ক্যাডার এখন এনসিপি নেতা, তারেক রহমানকে হুমকি, মীর্জ ফখরুলকে নিয়ে মানহানিকর পোস্ট

বিশেষ প্রতিনিধি: মো. জহিরুল ইসলাম কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের ৮ নং ওয়ার্ডের মৃত মো. কামাল হোসেন এর পুত্র। সে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নরত থাকাকালীন ছাত্রলীগের একজন সক্রিয় ক্যাডার ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হুমকি প্রদান, অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) প্রতিনিয়ত মানহানিকর পোস্ট করে আসছে।

এতগুলো মানহানিকর পোস্ট করার পরেও এনসিপির নেতা পরিচয়ে সে থানা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে দাপিয়ে বেড়াচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সে নিজে একজন মাদকসেবী এবং মাদক ব্যবসা পরিচালনা করছে। তাকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী