দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা ও দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন আর নেই।
তিনি শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
এক যৌথ শোকবার্তায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সহ-সভাপতি চঞ্চল মেহমুদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, জাহিদুল ইসলাম, হানিফ মন্ডল এবং সাবেক সাধারণ সম্পাদক উসমান আলী, নজরুল ইসলাম, আহসান হাবিব মামুন, মাহমুদ হাসান রনি, হাসমত আলী, মোস্তাফিজ কচি, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, সুকুমল চন্দ্র বাধন, আবিদ হাসান রিফাত, ফরহাদ হোসেন, আব্দুল হান্নান, রাজিব মল্লিক, আব্দুর রহমান ও সাব্বির আলিম শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, মোশারফ হোসেন দর্শনা প্রেসক্লাবের পাশাপাশি দর্শনা সাংবাদিক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি সবসময় সাংবাদিকদের দিক-নির্দেশনা প্রদান করতেন এবং তাদের পেশাগত উন্নয়নে সহায়তা করতেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, তিনি একজন সৎ, মেধাবী ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে তার অবদান দর্শনাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নেতৃবৃন্দ মহান আল্লাহর নিকট মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান এবং তার পরিবারকে এ শোক সহ্য করার শক্তি কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #















