BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি

চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে গাছ ফেলে বাস ডাকাতির ঘটনা ঘটছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসে এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ডাকাত দলের সদস্যরা গাড়িচালকের হাতে আঘাত করে ৭-৮ জন যাত্রীদের কাছ থেকে ২৫ হাজার টাকা ও ৭-৮টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীরা জানান, সন্তোষপুর হতে আন্দুলবাড়িয়া সড়কে ইকোপার্কের সামনে গাছ ফেলে সড়ক অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে ডাকাতির করে ডাকাত দলের ৭-৮ জন সদস্য।

তারা আরও জানান, ডাকাতরা সড়কের পাশে থাকা দুটি ছোট সাইজের গাছ কেটে রাস্তায় ওপর রেখে প্রথমে একটি পিকআপভ্যানের গতিরোধ করে। পরে পিকআপভ্যানটি ব্যবহার করে রাস্তা অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি দাঁড় করায়। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে প্রথমে পরিবহনের চালক মো. ফয়সালকে লাঠি দিয়ে হাতে আঘাত করে। পরে ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা গাড়ির দুটি সাইড গ্লাস ভাঙচুর করে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বিটিসি নিউজকে জানান, সন্তোষপুরে ইকোপার্কের কাছে বাসে ডাকাতির ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে পৌঁছাই। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে মার্কিন রণতরি জর্জ বুশ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের ইরান–হিজবুল্লাহর হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ : আইআরজিসি হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্রদের পণ্য পরিবহন নিষিদ্ধ : আইআরজিসি প্রতারণার অভিনব কৌশল দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানি হামলার অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা! সরকারি কাজে বাধা দেয়ায় গ্রাম পুলিশ সদস্যের এক মাসের কারাদণ্ড দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক