BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম ও জামায়াত প্রার্থী ডক্টর মুহাম্মদ মিজানুর রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম দলীয় মনোনয়নপত্র নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর দলের মহাসচিব মীর্জা ফোখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র উত্তোলন করেন। রবিবার বিকেল ৫ টায় দলীয় নেতা-কর্মীরাদের সঙ্গে নিয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপজেলা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক আশরাফুল হকসহ ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত জনসাধারণ ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসা দিয়ে মানুষের ভোট চাওয়ার আহ্বান জানান।

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডক্টর মুহাম্মদ মিজানুর রহমান।

সোমবার তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক ইয়াহিয়া খালেদ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত রহনপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলামসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসময় নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে।

তারা আশা প্রকাশ করেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দিয়ে একটি ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী