BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে নির্বাচনী জনসভা মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

চট্টগ্রামে নির্বাচনী জনসভা মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

চট্টগ্রাম প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রামে দলের প্রধান হিসেবে ফিরছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মঞ্চে ওঠেন তিনি। মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান।

নির্বাচনী প্রচারণার লক্ষ্যে জনসভার আয়োজন করেছে বিএনপি। প্রায় দুই দশক পর তারেক রহমানের চট্টগ্রাম সফর ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। মাঠের আশপাশ ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে।

পলোগ্রাউন্ড মাঠে নেতা-কর্মী ও জনতার ঢল নেমেছে। নগরী ও আশপাশের এলাকা থেকে তারা জনসভায় যোগ দিয়েছেন। ভোর থেকে কেউ এসেছেন দলবেঁধে, কেউ কেউ আবার রাত থেকেই অবস্থান নিয়েছেন মাঠে।

এর আগে, গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির চেয়ারম্যান। এরপর তিনি সরাসরি নগরীর রেডিসন ব্লু হোটেলে চলে যান।

আজ সকাল সাড়ে ৯টায় তরুণদের সঙ্গে তারেক রহমানের একটি পলিসি ডায়ালগে অংশ নেন। চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনী, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা চালাতে সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি নগরীর লালদিঘী ময়দানে একটি জনসভায় বক্তব্য রেখেছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ