BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রিন টি ও লাল চা কোনটি কখন খেলে বেশি উপকার 

গ্রিন টি ও লাল চা কোনটি কখন খেলে বেশি উপকার 

বিটিসি জীবন যাপন ডেস্ক: গ্রিন টি আর লাল চা— এই দুয়ের মধ্যে কোনটি ভাল, এই তর্ক বহু প্রাচীন। দুই ধরনের চা-ই স্বাস্থ্যের পক্ষে ভাল, আবার অতিরিক্ত হলে তা খারাপ। কিন্তু সকাল সকাল শরীর ও মনকে চাঙ্গা করতে কোনটি বেশি কার্যকরী? বা কোন চা কখন খেলে বেশি উপকারী।

ক্যামেলিয়া সিনেনসিস গাছের পাতা থেকেই দু’টি চায়ের জন্ম। কিন্তু পাতা তৈরির পদ্ধতি এবং ক্যাফিনের পরিমাণের হেরফেরের কারণে দু’টি চা ভিন্ন প্রকৃতির।

গ্রিন টি খানিক পরিমাণে প্রক্রিয়াজাত এবং এতে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেশি। কিন্তু লাল চা-কে পুরোপুরি অক্সিডেশন করা হয়। যার ফলে লাল চায়ের স্বাদ হয় তীব্র, এবং ক্যাফিন থাকে বেশি পরিমাণে।

তা হলে শরীর ও মন চাঙ্গা করতে কোন চা বেশি উপকারী?

এক কাপ লাল চায়ে সাধারণত ৪০-৭০ মিলিগ্রাম ক্যাফিন থাকে। অন্য দিকে গ্রিন টি-তে সাধারণত ‌থাকে ২০-৪৫ মিলিগ্রাম ক্যাফিন। লাল চায়ে ক্যাফিনের পরিমাণ বেশি থাকায় এটি সকালে চাঙ্গা ভাব দ্রুত আনে, মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ায়। কিন্তু গ্রিন টি-তে ক্যাফিন কম থাকলেও তা শরীরকে সজাগ করে তুলতে পারে। শরীর ও মনে প্রশান্তি আনে, ক্লান্তি আনে না। অফিস শেষে বা রাতের দিকে শরীর-মন শান্ত রাখতে এটি আদর্শ কারণ এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এল-থিয়ানিন।

গ্রিন টি-র মধ্যে ক্যাফিন এবং এল-থিয়ানিনের এই জুটির উপস্থিতি রয়েছে বলে শরীর ধীরে ধীরে সজাগ হতে পারে। এক ঝটকায় চাঙ্গা হয়ে আবার ঝিমিয়ে পড়ার সম্ভাবনা থাকে না গ্রিন টি খেলে। কড়া চা বা কফিতে যেমন ঘটে, গ্রিন টি-র ক্ষেত্রে তা হয় না। গ্রিন টি-তে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে বলে নানা ভাবে উপকার মেলে।

হজমক্রিয়ার উন্নতিতে, ওজন কমানোয়, রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে গ্রিন টি। লাল চা-ও হজমে সাহায্য করে, রক্তে কোলেস্টেরল কমায় এবং মনোযোগ বাড়ায়।

সকালে এক কাপ লাল চা শরীরকে চনমনে করে তোলে, ক্লান্তি দূর করে দেয় দ্রুত।

সকালে বা অফিসের সময় চাঙ্গা থাকতে লাল চা উপযুক্ত। অন্য দিকে, বিকেল বা রাতে গ্রিন টি শরীরকে শান্ত করে, ঘুমের ব্যাঘাত ঘটায় না। গ্রিন টি আর লাল চা, দু’টিরই প্রয়োজন রয়েছে।

তবে নিজের শরীর বুঝে, সময় বুঝে, প্রয়োজন অনুযায়ী কোনটি কখন খাবেন, সেটি বিচার করতে হবে। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল স্মরিকলিপি প্রদান: রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহে কঠোর নজরদারি, পাচার রোধে বিজিবির জোরদার অভিযান দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা রামেবি ভিসি পদে অস্থিরতা: দুর্নীতির অভিযোগে অপসারণ দাবি, নতুন নিয়োগে যোগ্যতা নিয়ে প্রশ্ন ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল?