BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গৌরীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

গৌরীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার  গৌরীপুর উপজেলায়  ৮নং ডৌহাখলা ইউনিয়ন গ্রামীণ ব্যাংক কার্যালয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) জুম্মার নামাজের পরে দুর্বৃত্তরা আগুন দেয়।

আগুনে অফিসের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক শাখার পাশেই তার বাসা। হঠাৎ জানালা ভাঙা অবস্থায় আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান।

এ সময় তিনি দেখতে পান ব্যাংকের জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

ডৌহাখলা শাখা ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত ব্যাংকে আসেন। শুনেছি জানালা ভাঙা ছিল। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সরজমিন তদন্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাগণ থানায় আছেন। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ