BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গুলশানে চেকপোস্ট দেখে দৌড়ে পালাতে গিয়ে বিদেশি পিস্তলসহ আটক-২

গুলশানে চেকপোস্ট দেখে দৌড়ে পালাতে গিয়ে বিদেশি পিস্তলসহ আটক-২

ঢাকা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুলশান থানার নিয়মিত তল্লাশির সময় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন পালিয়ে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ।

তিনি বলেন, আটক দুই আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন এবং পলাতক আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি জানান, রোববার বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে গুলশান থানাধীন শাহজাদপুর বেলমন্ড গলির গুলশান আইডিয়াল স্কুলসংলগ্ন পাকা সড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ দেহ তল্লাশির উদ্যোগ নেয়। তল্লাশির সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে। তবে আরও দুইজন একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

আটকের পর জিজ্ঞাসাবাদে মো. রাসেল সিকদার জানান, তার কাছে একটি বিদেশি পিস্তল রয়েছে। পরে তিনি নিজ হাতে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পাশের কোমর থেকে একটি ম্যাগাজিনে থাকা চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল বের করে দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, মহিউদ্দিনের বান্ধবী হাবিবা আক্তার শিমুকে এক ব্যক্তি বিরক্ত করছিলেন। এ বিষয় নিয়ে ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে তারা অবৈধ অস্ত্র ও গুলিসহ ঘটনাস্থলে যান।

এ ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী